1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের কল্যাণে না আসলে সংস্কার কোনো কাজে আসবে না: মির্জা ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বিগত সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবারগুলোর জন্য এ সরকার কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া পরিবারের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষের কল্যাণে না আসলে সংষ্কার কোন কাজে আসবে না।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান হয়েছে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে।

উক্ত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর মূল্যায়ন এখনো হয়নি। সরকার পতনের পর অনেকেই নতুন করে চাকরি, বড় ব্যবসা করছেন। কিন্তু, পিতাহারা সন্তানদের জন্য কার্যকর কিছুই হচ্ছে না।

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজে না লাগলে কোন সংস্কার কোন কাজে আসবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব।

পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও বিগত দিনে গুম হওয়া পরিবারের সদস্যরা পদযাত্রার মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের আহবান জানান বিএনপি মহাসচিব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park