1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দেশে বড় ধরনের সাইবার হামলার সতর্কতা!

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত

দেশের ব্যাংকিং, এনার্জি এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারে সাইবার হামলার বিষয় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক ও দেশের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক সতর্কবার্তায় জানায়, আসন্ন দিনগুলোতে সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার শিকার হতে পারে মর্মে বিভিন্ন উৎস থেকে জানা গেছে। ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে পূর্বপ্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে, সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই গভ সার্ট বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

প্রতিষ্ঠানটি তাদের সতর্কবার্তায় বলেছে, আসন্ন দিনগুলোতে দেশের আইটি ইনফ্রাস্ট্রাক্চার গুলোতে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে। আইটি ইনফ্রাস্ট্রাক্চার ছাড়াও এনার্জি খাত এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঝুঁকিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park