1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দেশে আবার যেনো ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

দেশে আবারও যেনো ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনসাফভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তিনি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক সভা হয়। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্বজনদের আবেগঘন বক্তব্যে ভারি হয়ে ওঠে পরিবেশ। গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি নেতারা। দেশ গঠনের কাজেও নারীদের কাজে লাগানোর তাগিদ দেন তারা।

এ সময় বক্তৃতায় নারীদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীরা যাতে সমাজে পিছিয়ে না থাকে সে জন্য বাস্তবমুখী কর্মপরিকল্পনার কথা জানান। দেশের মানুষের জন্য আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের প্রাধান্য দিতে তাদের নামে প্রান্তিক পর্যায়ে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা আবারও জানান তারেক রহমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park