1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাবির ৬৪ শিক্ষার্থী বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল নিয়ে যা জানা গেল

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বর্বর হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থীকে (চলমান) আজীবন বহিষ্কার ও সাবেক ৭৩ জনের সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিনগত রাত সাড়ে ৩টায় হামলায় জড়িতদের চূড়ান্ত বিচার সম্পর্কিত ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছর, ৮ জনকে ১ বছর জন্য ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত সাবেক ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল ও ৬ জনের সনদ ২ বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও বহিরাগতদের ব্যাপারে উপাচার্য জানান, হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী, হামলার পরিকল্পনায় জড়িত ও ক্যাম্পাসে আগত পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বহির্ভূত বিধায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) পাঠানো হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park