1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে: পরীমনি

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

ঢালিউড অভিনেত্রী পরীমনি ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। দুজনের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে সেই বিয়ে টেকেনি।

তবে শুধু পুণ্যই নয়, পরীমনির ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যাসন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন অভিনেত্রী। ছয় দিন বয়সি সেই কন্যাশিশুর দত্তক নিয়েছিলেন তিনি। তার নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন পরীমনি তার দুই সন্তান নিয়ে রাজকে ছাড়াই একা আছেন। তিনি সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমনি। এরপর অভিনেত্রী সন্তানদের দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয়জীবন নিয়ে।

আজ রোববার (১০ আগস্ট) পুণ্যের জন্মদিন। তাই ছেলের মঙ্গলের জন্য বিশেষ এই দিনে সবার কাছে দোয়া চান পরীমনি। এবার তিন বছর পূর্ণ করল সেই ছোট্ট শাহীম মুহাম্মদ পুণ্য। গতকাল শনিবার মধ্যরাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট দিয়ে পরীমনি লিখেছেন— আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে।

ছেলের জন্য দোয়া চেয়ে অভিনেত্রী লিখেছেন— আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরীমনি আরও লিখেছেন—হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park