1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দেশে কোনও ধর্ম-জাতি-গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। এসময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান।
শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশে যেভাবে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখবো এবং এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করবো। এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না।

তিনি বলেন, সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এউ দেশ সবার। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যতো ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেবো।

তিনি আরও বলেন, আজকে এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই আপনাদের পাশে থাকবো। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। এই উৎসব সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যেধরনের সাহায্য চান আমরা দিবো।

পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park