1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘নির্বাচন নিয়ে যাদের শঙ্কা তারা দেশের পক্ষের শক্তি নয়’

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তরনে কেউ কুযুক্তি উপস্থাপন করলে দেশের মানুষ তাদের রুখে দেবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জীবনে নানা চড়াই উৎরাই পেরিয়ে সংগ্রাম করতে করতে আলোর দিশারী হয়ে বেঁচে আছেন বেগম খালেদা জিয়া।

বর্তমান সময়েও বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের জন্য অপেক্ষা করছে গোটা দেশ।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই যেমন ঐক্যবদ্ধ হয়েছিলেন, তেমনি আগামী নির্বাচন সুষ্ঠু করতে ঐকবদ্ধ থাকতে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করেন সালাউদ্দিন আহমদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park