প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এক বছরে বিচার বিভাগের অনেক প্রাপ্তি রয়েছে, নিজের গতিতে এগিয়ে যাচ্ছে জুডিশিয়ারি।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল, পদায়ন ও গঠন বিধিমালা প্রথমবারের মতো বিশাল ক্ষমতা দিয়েছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কার্যক্রম অনেক দূর এগিয়েছে। বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার টিমের সঙ্গে এ বিষয়ে কাজ করছেন বলে জানান প্রধান বিচারপতি।
তিনি বলেন, জুলাই মাসে বিডা ইউএনডিপি, ইইউ মিলে সুপ্রিম কোর্টের সঙ্গে একটি ডায়লগ হয়েছে, সেখানে অনেক অগ্রগ্রতি পাওয়া গেছে; বিশেষ করে আইনজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে। ফাইনাল ড্রাফট সরকারের কাছে অবশ্যই জমা দেবেন এবং সরকারই এটা বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও বক্তব্য রাখেন।
Leave a Reply