1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নতুন মোড় নিচ্ছে অভিনেত্রী হুমাইরার মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

গত ৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ভবনের চতুর্থ তলা থেকে উদ্ধার হয় পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের লাশ। সেদিন পুলিশ এটিকে ‌’অস্বাভাবিক মৃত্যু’ বলে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন সব তথ্য সামনে আসতে শুরু করে। মৃত্যু যেন আরও ঘনীভূত রহস্যে ঢেকে যায়। দীর্ঘদিন অস্বাভাবিক মৃত্যু হিসেবে তদন্ত চললেও এবার আদালতের নির্দেশে মামলার পথে হাঁটছে পুলিশ।

পিটিশনে বলা হয়, মৃত্যুর পরও হুমাইরার ফোন সচল ছিল। পরিচিত এক মেকআপ আর্টিস্টের একাধিক কল তিনি ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি হঠাৎ সরিয়ে ফেলা হয়। এ বিষয়টি নিয়েই সন্দেহ আরও গভীর হয়েছে। তাই পিটিশনে ওই মেকআপ আর্টিস্ট, হুমাইরার ভাইসহ কয়েকজনকে তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

করাচির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (দক্ষিণ) পুলিশকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় মামলা রুজুর নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট শাহজাইব সোহেল আদালতে পিটিশন করে দাবি করেছিলেন- হুমাইরার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা। আদালত সেই যুক্তিই গুরুত্ব দিয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে।

আগের এক শুনানিতে তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানিয়েছিলেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় তারা। তবে নতুন নির্দেশে এবার পরিবারের সদস্যদের জবানবন্দি নেওয়া থেকে শুরু করে পূর্ণাঙ্গ মামলা করার পথ খুলে গেল।

হুমাইরার মৃত্যু রহস্যের পর্দা এবার হয়তো সরে যাবে। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে প্রকৃত সত্য সামনে আনবে পুলিশ। —এমনটিই দাবি ভক্তদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park