1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের সাথে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। একইসাথে আগামী নির্বাচন সামনে রেখে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সংস্থাটি ভোটার এডুকেশনসহ স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কাজ করার আশ্বাস দিয়েছে। ইসির সহযোগিতায় সন্তুষ্টির কথা জানিয়ে ইইউ বলেছে, ইসির দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবেন তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব জানান মাইকেল মিলার। এছাড়াও বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থেকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে কথা জানান তিনি।

বাংলাদেশের নির্বাচনকে সংস্থাটি সবসময় গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে রাষ্ট্রদূত জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি নির্বাচনের প্রস্তুতি দেখতে সংস্থাটির প্রাক নির্বাচনী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park