বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে।
নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুলু বলেন, ফ্যাসিস্টের বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচন চায় বিএনপি। যথা সময়ে যদি নির্বাচন না হয় তবে বালাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে বলে আশঙ্কা এ নেতার।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জাহিরসহ অন্যরা।
Leave a Reply