আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জন্য আচরণবিধি জারি করেছে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন আচরণবিধি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা তার পক্ষ আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না।
এছাড়াও কাউকে আপ্যায়ন করানো কিংবা অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।
ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
Leave a Reply