1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের খসড়া নিয়ে মতামত জানালো বিএনপিসহ ২৩ দল

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত

জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে মতামত দিয়েছে বিএনপিসহ ২৩টি দল। দলগুলো লিখিতভাবে তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে। এসব দলের মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদসহ বড় ও ছোট নানা দল রয়েছে।

তবে, জামায়াতের মতামত দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত মতামত জমা দিয়েছে বলা হলেও প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, শনিবার কমিশনে মতামত জমা দেবে তার দল।

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ নামে দলিল তৈরির কাজ চলছে।

গত ২৯ জুলাই রাজনৈতিক দলগুলোকে এই সনদের প্রথম খসড়া দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় ‘সমন্বিত খসড়া’, যা গত শনিবার দলগুলোর কাছে পাঠানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park