1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সারাদেশের ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে সাড়ে ৬ লাখ আনসার সদস্য

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারাদেশের ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ–২০২৫ (৫ম ধাপ)–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, নির্বাচনের সময় প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আনসার সদস্যদের সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বাহিনীকে আরও শক্তিশালী করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে যারা সফলভাবে টিকে থাকবেন তারাই আনসার বাহিনীতে সেবা দেয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park