1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংস্কারের দায়িত্ব সরকারের একার নয়: আলী রীয়াজ

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

সংস্কারের দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। এ বিষয়ে সব পক্ষকে চাপ প্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রবিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিজেসির সেমিনারে এ আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, গণমাধ্যম আর দোকানদার এক বিষয় নয়। চতুর্থ স্তম্ভ হতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে। অধিকাংশ মিডিয়া মালিক অন্যের স্বার্থ সুরক্ষায় কাজ করেন এমন মন্তব্য তার।

সেমিনারে অন্য আলোচকরা বলেন, প্রেস কাউন্সিল কাগুজে বাঘ। কর্তৃত্ব খর্ব হওয়ার ভয়ে সরকার গণমাধ্যম কমিশন করছে না। গণমাধ্যম সংস্কারে দেওয়া ভাল সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। বিগত সরকার স্বৈরাচার হওয়ার পেছনে কিছু সাংবাদিকের দায় আছে বলেও মনে করেন আলোচকরা।

এ বিষয়ে ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে হলে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা পালনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুম-খুনের মতো অপকর্ম বন্ধে প্রতিশ্রুতি আদায় করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park