1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চবিতে সংঘর্ষ: মামলায় অজ্ঞাত আসামি ১০০০, লুটের অস্ত্র উদ্ধারে আল্টিমেটাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ ১০০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে প্রশাসন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মামলাটি দায়েরের কথা বলেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এ মামলায় ৮০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে অস্ত্র লুট হাওয়ার ঘটনায় আরও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা যায়, সংঘর্ষের পর আজ মঙ্গলবারও ১৪৪ ধারা জারি ছিল বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায়। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রীকে ভাড়া বাসায় মারধরের ঘটনায় শনিবার ও রবিবার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেছেন চিকিৎসকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park