1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাইবার হামলার মাধ্যমে আইডি গায়েবের অভিযোগ ডাকসু প্রার্থীদের

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

সাইবার হামলা চালানো হচ্ছে ডাকসু প্রার্থীদের ফেসবুক আইডিতে এমনই অভিযোগ তুলেছেন শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থী মু. সাজ্জাদ হোসেন খান। তিনি বলেন, ‘আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে।’

আইডি গায়েবের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। উমামা তার ফেসবুক আইডিতে নিজেই এ বিষয়ে একটি পোস্ট করেছেন।

একই অভিযোগ তুলেছেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজনের আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। অনেকের আইডি একটু পরপর লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’

এর আগেও একই ধরনের অভিযোগ করেছিলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, ‘বারবার সাইবার অ্যাটাকের মাধ্যমে আমার আইডি ডিজেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীরা, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park