1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অভিনয় ছেড়ে ধর্মের পথে তামিম, রিজিক নিয়ে যা বললেন

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

একসময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা অভিনয় ছেড়ে ধর্মীয় অনুশাসন মন দিয়েছেন। পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও। লম্বা দাড়ি রেখেছেন। এ ছাড়া তাকে প্রায়ই দেখা যাচ্ছে ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে।

সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

সেই ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’

সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরো উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’

ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় বলে দাবি করলেও তামিমকে আর অভিনয়ে দেখা যায়নি। ইসলামী জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park