1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সরকার গঠনের জন্য ভোটারদের মধ্যে সবচেয়ে যোগ্য দল বিএনপি: জরিপ

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

আগামী সরকার গঠনের জন্য ভোটারদের মধ্যে সবচেয়ে যোগ্য দল বিএনপি। ৪০ শতাংশের বেশি ভোটার এমন মত দিয়েছেন। জনপ্রিয়তায় ২য় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলাম। দলটিকে ভোট দেবেন বলে জানিয়েছেন ২৮ শতাংশ ভোটার। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগকে ভোট দিতে চান প্রায় ১৮ শতাংশ ভোটার। এদিকে, এনসিপি প্রতি আস্থা রাখছেন মাত্র চার শতাংশ ভোটার। দেশব্যাপী দেড় লাখ ওয়ার্ড বা মহল্লার মধ্যে দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে ১০ হাজার ৪১৩ জনের মধ্যে এই জরিপ চালিয়েছে ইনোভেশন নামের একটি প্রতিষ্ঠান।

গত মার্চের পর আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আবারো জরিপের ফল প্রকাশ করেছে ইনোভেশন নামে একটি প্রতিষ্ঠান। পিপলস ইলেকশন পোলস সার্ভের ২য় পর্যায়ে যথারীতি ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে বিএনপি। ৪০ শতাংশের বেশী ভোটার এখনো বিএনপির পক্ষে। ২৮ শতাংশ ভোটারদের সমর্থন পেয়ে ২য় অবস্থানে জামায়াতে ইসলাম। তবে গত মার্চের তুলনায় আওয়ামী লীগের প্রতি প্রায় চার শতাংশ সমর্থন বেড়ে ১৮ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দলটি । জরিপে এনসিপির জনপ্রিয়তা উল্টে এক শতাংশ কমে পাঁচ থেকে চারে নেমে এসেছে।

জরিপে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে জামায়াতের প্রতি। ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও, রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে।

জরিপে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীক বা দলীয় ইশতেহার নয়, প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে প্রায় ৬৬ শতাংশ ভোটার। যা পিআর পদ্ধতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণ নিয়ে ভোটারদের মত হচ্ছে প্রায় ৪৬ শতাংশ উত্তর দাতা অংশগ্রহণের সুযোগ দেয়ার পক্ষে।

এছাড়া দেশের প্রায় ৬৬ থেকে ৭০ শতাংশ মানুষ মনে করে ভারত -পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে চলা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park