1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে কেউ নির্বাচন আটকাতে পারবেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

জনগণ নির্বাচনমুখী হলে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে কেউ নির্বাচন আটকাতে পারবেনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লে. কর্ণেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ উসকানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলাবাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে পুলিশের পাশাপাশি প্রায় এক লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে, যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেসবও নির্বাচনের আগে উদ্ধার হবে বলে জানান তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ উসকানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দেশের গণমাধ্যমকে তাদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রকাশ করার আহ্বানও জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park