1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে: জাহিদ হোসেন

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য উন্মুখ হয়ে আছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মীসভায় একথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, জরিপ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে।

তিনি আরও বলেন, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সমতলে ষড়যন্ত্র হবে না, এটা ভাবার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীরা সবসময় বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। দেশের ভেতর থেকেও করবে, বাইরে থেকেও করবে। এ সময়, কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park