1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশে যাতে দুর্গাপুজা উৎসবমুখর না হয়, সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে। তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেও বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও থানার সেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park