1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জীবিত আছেন তোফায়েল আহমেদ, তবে অবস্থা সঙ্কটাপন্ন

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে তার অবস্থা খারাপের দিকে চলে যায়; প্রেশার ও পালস কমে গিয়েছিলো বলে জানান স্বজনরা।
তারা আরও জানান, তার অবস্থা ক্রিটিক্যাল। অবস্থা আগের চেয়ে অবনতি হলেও তিনি জীবিত আছেন। এদিকে গেল কয়েক দিনের মতো আজও তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্য নিয়ে ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এই বর্ষীয়ান নেতা ।

কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park