প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারদের যে ক্ষমতা দেয়া হয়েছে তার যথাযথ ব্যবহার না করলে নির্বাচন কর্মকর্তাদেরকেই দায়ী করা হবে। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় দেশে আইনের শাসন রয়েছে।
এই নির্বাচনে নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে তার সর্বো্চ্চ ব্যবহার করবে ইসি। যেসব কর্মকর্তা নির্বাচনে তার করণীয় সর্বোচ্চটুকু করবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কমিশন। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
Leave a Reply