1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু বাইরে থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

সম্প্রতি উপদেষ্টারা সেইফ এক্সিট চাচ্ছেন এমন একটি বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে মেয়ে দেশে৷ আমি একা সেইফ এক্সিট নিয়ে কী করবো?
রবিবার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়ত জানাতে পারবো।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু অস্ত্র বাইরে থাকে। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে তো আর আইনশৃঙ্খলা বাহিনী লাগতো না, নির্বাচন স্বাভাবিকভাবেই হয়ে যেতো। কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে।

সম্প্রতি এক উপদেষ্টা বলেছেন বর্তমান উপদেষ্টারা সেইফ এক্সিট চান। আপনিও সেইফ এক্সিট চান কি-না? এমন প্রশ্ন উত্তরে উপদেষ্টা বলেন, কে কী চায় সেটা তার তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে মেয়ে সবাই দেশে৷ আমি একা সেফ এক্সিট নিয়ে কী করবো?

অভিযুক্ত সেনা সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park