1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করবে সরকার

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেওয়া হবে বলে জানিয়ছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে এই টাকা হাজিরা ফেরত পাবেন না বলেও জানান তিনি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। টাকা ফেরত কারা পাবেন এমন প্রসঙ্গে তিনি বলেন, এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়ছিলো, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।

আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বেও বলেও জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।

উপদেষ্টা আরও বলেন, আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সাথে মিটিং আছে। আশা করি হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। এসময় উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে বলেন, আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই। আমরা টাকা লুট করিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park