1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আমরা সুশৃঙ্খলভাবে চাকসু নির্বাচনের আয়োজন করেছি: চবি উপাচার্য

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, ‘সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে আমরা সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। এটা শিক্ষার্থীদের নির্বাচন, তাদেরই ইচ্ছায় অনুষ্ঠিত হচ্ছে।’ বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চবি উপাচার্য বলেন, ‘প্রচারণার সময় চমৎকার পরিবেশ বজায় ছিল, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাই কোড অব কনডাক্ট মেনে অংশ নিয়েছে। চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি রিহার্সাল হিসেবেও কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় রেখেই পুরো প্রক্রিয়া সাজিয়েছি। পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। ক্রস চিহ্নের পরিবর্তে বৃত্ত ভরাটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো জটিলতা না হয়।’

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে- ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট। মাঠে থাকবেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৫০ জন পুলিশ সদস্য এবং র‍্যাবের সাইকেল ইউনিটের ৪০ জন সদস্য। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park