1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের আগে কোনো কোনো দল লেবাস পরিবর্তন করবে: সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল হলেও রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের ব্যবহারকে সমর্থন করে না। আবার কোনো রাজনৈতিক দলের সাথে ইসলাম লেখা থাকলেও তারা ইসলামের মালিক হয়ে যায় না। নির্বাচনের আগে কোনো কোনো দল লেবাস পরিবর্তন করবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়ার হেফাজেত ইসলাম নিয়ন্ত্রিত আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি ওই মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব এর সাথে সাক্ষাত করেন।

এসময় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে দীর্ঘদিন ইসলামবিরোধী সরকার ছিল আওয়ামী লীগ। তাদের পতন হবে আমার সবাই জানলেও কিভাবে পতন হবে তা জানতাম না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহহির রাহমানির রাহিমসহ অনেক কিছু সংযুক্ত করেন। আওয়ামী লীগ মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস সংবিধান থেকে সরিয়ে দিয়েছে। সেটা আমরা পুনঃস্থাপন করবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য, দলীয় উদ্দেশ্য হাসিল, শুধুমাত্র ক্ষমতায় আরোহনের জন্য ইসলামের ব্যবহারকে বন্ধ করতে হবে।তিনি একইসাথে সকল ধর্ম-বর্ণের নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park