1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে: সেলিমা রহমান

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে।’ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরাম বিভিন্ন অংশীজনদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে।

সেলিমা রহমান আরও বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রান্তিক এলাকার লোকজন যেহেতু ধর্মভীরু, তাই তাদের এই বিভ্রান্তি কাটাতে বিএনপির কর্মীদের সাধারণ মানুষকে বোঝাতে হবে।

নারীরা বিএনপির মূল শক্তি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপিকে পাঁচবার ক্ষমতায় বসানোর মূলে ছিলো নারীদের ভোট। বিএনপি নারীবান্ধব দল উল্লেখ করে আগামী নির্বাচনেও বিএনপিকে জয়যুক্ত করতে নারীদেরই এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপি নেত্রী এডভোকেট নিপুণ রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park