1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাবি পূরণ করেছে সরকার, কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষকদের টানা আন্দোলনের মুখে তাদের দাবি পূরণ করেছে সরকার। শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

এর আগে সোমবার (২০ অক্টোবর) থেকে শহীদ মিনারে আমরণ অনশনে বসেন আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনের দশম দিনে এসে এই বৃদ্ধির সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে। শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাড়ী ভাড়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ৭.৫ শতাংশ সম্মতি দিয়েছে। যা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে। বাকি ৭.৫ শতাংশ নতুন অর্থ বছর দেওয়া হবে। শিক্ষকদের এখন ক্লাসে ফিরে যাবার আহ্বান।

শিক্ষকদের প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকারের সামর্থ্যের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন না করলে হয়তো শিক্ষা উপদেষ্টার পক্ষে আমাদের দাবি মানা সম্ভব হতো না। আগামীকাল থেকে আমরা ক্লাসে ফিরে যাবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park