1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘রাজনৈতিক দলের সঙ্গে ভাগ-বাঁটোয়ারায় জড়িত উপদেষ্টাদের কথা প্রধান উপদেষ্টাকে বলেছি’

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (২২ অক্টোবর) বিকালে বৈঠক শেষে সন্ধ্যায় বের হয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানান।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র উপদেষ্টাদের যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দেখা হয়, তাহলে অন্যান্য উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁটিয়ে দেখার অনুরোধ জানিয়েছি। কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বিভিন্ন ভাগ-বাঁটোয়ারায় জড়িত, তা উল্লেখ করেছি।’

তিনি বলেন, ‘আমরা আজকে জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা করেছি। সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে–একে আমরা সাধুবাদ জানিয়েছি। দেশের বিভিন্ন জেলায় যে মামলাগুলো হয়েছে, তার অগ্রগতি নিয়ে কথা বলেছি। জুলাই সনদের বিষয়ে কথা বলেছি। জুলাই সনদের কাগজের মূল্যকে এনসিপি বিশ্বাসী নয়। আমরা বাস্তবায়নের নিশ্চয়তা চাই। আইনি ভিত্তি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দিতে পারেন। রাষ্ট্রপতির এই ক্ষমতা নেই।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর করব, যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় এবং বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত হই।’

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন হওয়া উচিত বলেও জানান এই নেতা।

নাহিদ ইসলাম বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিতের বিষয়ে আলোচনা করেছি। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করছেন।’

দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ‘আজকে আমরা নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়ে কথা বলেছি, যা প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায়। এই বিষয়ে আজকে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, তার টেবিলে ফাইল আসার পর দ্রুততম সময়ে তা স্বাক্ষর করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park