1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চাকরিজীবীদের সুখবর! ডিসেম্বরে মিলবে টানা ৩ দিনের ছুটি

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

চলতি বছর আবারও মিলবে টানা ৩ দিনের ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর আরও দুটি সাধারণ ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে একটি রয়েছে বিজয় দিবসের ছুটি। আর অন্যটি যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি।

তবে বিজয় দিবস পড়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। কিন্তু যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন পড়েছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। কাজেই বড়দিনের সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এ ছাড়া খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park