1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দেশে অনুমোদিত ফাইভ স্টার হোটেল কয়টি, জানালো সরকার

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

দেশে বর্তমানে মোট ২০টি পাঁচ তারকা (ফাইভ স্টার) মানের হোটেল রয়েছে। দেশের পর্যটন খাতের সেবা মান আরও উন্নত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেল এই স্বীকৃতি দিয়েছে। সবশেষ ২০২৫ সালের ১ মে পর্যন্ত প্রদত্ত সার্ভিসের ভিত্তিতে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২০টি হোটেল ও রিসোর্টকে ৫ তারকা মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় রয়েছে ৮টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ২টি, চট্টগ্রামে ১টি, মৌলভীবাজারে ১টি, হবিগঞ্জে ১টি, বগুড়ায় ১টি এবং যশোরে ১টি হোটেল।

৫ তারকা মানের হোটেলগুলোর তালিকা

১. হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল লিমিটেড – ঢাকা (কাজী নজরুল ইসলাম এভিনিউ)
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা – ঢাকা (মিন্টু রোড)
৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল – ঢাকা (জোয়ারসাহারা, এয়ারপোর্ট রোড)
৪. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (দ্য ওয়েস্টিন) – ঢাকা (গুলশান-২)
৫. হোটেল সারিনা লিমিটেড – ঢাকা (বনানী)
৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট – ঢাকা (নিকুঞ্জ-২)
৭. লে মেরিডিয়ান ঢাকা – ঢাকা (খিলক্ষেত, নিকুঞ্জ এলাকা)
৮. রেনেসান্স হোটেলস – ঢাকা (গুলশান)
৯. সি-গাল হোটেল লিমিটেড – কক্সবাজার (হোটেল-মোটেল জোন)
১০. ওশেন প্যারাডাইস লিমিটেড – কক্সবাজার (কলাতলী রোড)
১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড – কক্সবাজার (মেরিন ড্রাইভ রোড)
১২. রেডিসন ব্লু বে ভিউ – চট্টগ্রাম (লালখান বাজার)
১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা – কক্সবাজার (ইনানী)
১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ – মৌলভীবাজার (শ্রীমঙ্গল)
১৫. মম ইন লিমিটেড – বগুড়া (নওদাপাড়া)
১৬. হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড – যশোর (এম.এম. আলী রোড)
১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট – হবিগঞ্জ (বাহুবল)
১৮. কারিশমা সার্ভিসেস লিমিটেড – ঢাকা (গুলশান-২)
১৯. গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড – সিলেট (জিন্দাবাজার)
২০. গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট – সিলেট (বড়শালা)

“হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪” ও “হোটেল ও রেস্তোরাঁ (সেবার মান নির্ধারণ) বিধিমালা, ২০১৬” অনুযায়ী বাংলাদেশে ৫ তারকা হোটেল নির্ধারণ করা হয়।

বিধিমালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে মান যাচাই করে। হোটেলের অবকাঠামো, কক্ষের সংখ্যা ও সুযোগ-সুবিধা, খাবার ও পানীয়ের মান, অতিথি সেবা, নিরাপত্তা, প্রশিক্ষিত কর্মী, বিনোদন ও স্বাস্থ্যসেবা, পরিবেশবান্ধবতা এবং সামগ্রিক আতিথেয়তার মানের ওপর ভিত্তি করে তারা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে স্কোর নির্ধারণ করে ১ থেকে ৫ তারকা পর্যন্ত শ্রেণিবিন্যাস করে থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park