1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মুফতি মুহিব্বুল্লাহকে অপহরণকারীদের নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

গাজীপুরের সেই খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ফেসবুক পেজের এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা লিখেছেন, গাজীপুরের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একযোগে কাজ করছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে ধর্ম উপদেষ্টা লিখেছেন, গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর অপহরণ, গুম ও নির্যাতনের দাবির ব্যাপারে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সেনাবাহিনীর মাধ্যমে ধর্ম উপদেষ্টা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর পরিবার ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে গাজীপুরে নিয়ে আসা হবে। এ ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের এক দিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় পাওয়া যায়। তাকে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

গণমাধ্যমকর্মীদের মহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন এসে তাকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে। এর আগে জুমার খুতবায় তিনি ইসকন সংক্রান্ত বক্তব্য দেওয়ার কারণে উড়োচিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলেও জানানো হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park