1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমরা শাপলা আদায় করে নেবো: সারজিস আলম

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ এখন পর্যন্ত অসম্পূর্ণ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৩টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই। এই জুলাই সনদে অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই।

সারজিস আলম বলেন, কোনো প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নিবে না। কোন আইনগত বাঁধা না থাকার স্বত্বেও এনসিপিকে তাদের প্রতীক শাপলা দিতে নানা টালবাহানা শুরু করেছে ইসি। বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছে। আমরা স্পষ্ট করে বলেছি শাপলা মার্কা চাই আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করবো। যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমরা আদায় করে নেবো।

এ সময় সারজিস আলম আরও বলেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নেই। শাপলা আমাদের প্রাপ্য। যদি প্রয়োজন হয় তাহলে রাজপথে নামবে এনসিপি। জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না।

সমন্বয় সভায় জেলা এনসিপির সমন্বয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park