1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘দুর্ঘটনার সঠিক কারণ ব্যাখ্যা দিতে পারবে জাপানি ঠিকাদার’

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক প্রকৌশলী জানিয়েছেন, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় সঠিক কারণ জাপানি ঠিকাদারই ব্যাখ্যা দিতে পারবেন।
রবিবার (২৬ অক্টোবর) এমআরটি লাইন-৬ এর সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি নকশাগত ত্রুটি বা ইনস্টলেশনে ভুলের কারণে ঘটতে পারে। তবে ঠিকাদার এখনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

তিনি বলেন, এখনও ‘ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড’ চলমান। এই অংশের ঠিকাদার ও পরামর্শক- দুটোই জাপানি প্রতিষ্ঠান। তাই কীভাবে এই ত্রুটি হলো- তা তারাই ব্যাখ্যা করতে পারবেন। আমরা নিজেরাও পুরোপুরি বুঝে উঠতে পারিনি।

আরিফুর রহমান জানান, গত বছরের অনুরূপ দুর্ঘটনার পর জাপানি বিশেষজ্ঞরা নিয়মিত বিয়ারিং প্যাড পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিলেন। আমরা তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত মনিটরিং করেছি, এমনকি ড্রোন ব্যবহার করেও পরিদর্শন করেছি। কোনো অনিয়ম বা সমস্যা ধরা পড়েনি। তাই আজকের দুর্ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত।

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে- বিশ্বের বিভিন্ন দেশে বিয়ারিং প্যাড ব্যর্থতার ঘটনা ঘটেছে। তবুও এমন দুর্ঘটনা গ্রহণযোগ্য নয়। বহুদিন ধরে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে জাপানি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানানো হলেও তারা জানিয়েছে- সবকিছু স্বাভাবিক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park