1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পেছালো জুনিয়র বৃত্তি পরীক্ষা, নতুন রুটিন প্রকাশ

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয় শেষ হবে ৩১ ডিসেম্বর। আগে ২১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। এর মধ্যে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টা করে মোট তিন ঘণ্টায় অনুষ্ঠিত হবে।

সংশোধিত রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে:

* পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।

* প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

* উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

* বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না।

বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park