1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রনেড নিক্ষেপ, আহত ৫০

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশে সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেলে আহত শিক্ষকরা জানান, তারা ১৭ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। আজকে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এদিকে, শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর গণমাধ্যমকে বলেন, দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের পাশের সচিবালয়ের ব্যরিগেট ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park