1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৭৫ আসনে লেবার পার্টির প্রাথমিক তালিকা প্রকাশ, প্রার্থী যারা

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্রান্ড তাজ-এ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান প্রাথমিকভাবে (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ, বৈষম্য, প্রতিহিংসামুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। লেবার পার্টির ধর্ম-কর্ম সাম্যবাদের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচার প্রচারণার অংশ হিসাবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ডাঃ ইরান বলেন, আমরা এখনও আনুষ্ঠানিক কোনো পক্ষের সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি। জোট বা সমঝোতার প্রশ্ন আসলে জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত গ্রহণ করবে।

লেবার পার্টির প্রথম পর্বের আনারস প্রতীকের মনোনীত ৭৫ জন প্রার্থীরা হলেন- ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ ও পিরোজপুর-২, মোঃ জাহিদুল ইসলাম পিরোজপুর-১, সৈয়দ মোঃ মিলন ঝালকাঠি-২, মোঃ লিটন খান রাজু বরগুনা-১, মুজিবুর রহমান বাদসা বরগুনা-২, মোঃ আশরাফ হোসেন ভোলা-১, মোঃ মনির হোসেন ভোলা-২, হেলাল উদ্দিন চৌধুরী ভোলা-৩, এস এম সোহেল মাহমুদ বরিশাল-৫, মোঃ রেজাউল রহমান (নাসির তালুকদার) বরিশাল-৬, শেখ মোহাম্মদ আলী ঢাকা-১, মুফতি আরিফ বিন শহীদ ঢাকা-৩, মোঃ এনামুল হক আকন্দ ঢাকা-৪, মোঃ মাসুদ আলম পাটোয়ারী ঢাকা-৫, মোঃ রাকেশ রহমান ঢাকা-৬, এডভোকেট জোহরা খাতুন জুঁই ঢাকা-৭, খন্দকার মিরাজুল ইসলাম ঢাকা-৮, মিসেস মাহফুজা খানম ঢাকা-৯, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা-১০, সাবিনা ইয়াসমিন ঢাকা-১১, মিসেস তাহমিনা আক্তার ঢাকা-১২, মোঃ মশিউর রহমান ফরিদপুর-১, মাস্টার জহিরুল হক মাদারীপুর-৩, মোঃ শামিম আহমেদ গাজীপুর-২, এসএম ইউসুফ আলী গাজীপুর-৫, মোঃ হাবিবুল হক মানিকগঞ্জ-২, মাওলানা আবদুল বাসেত মানিকগঞ্জ-৩, মোঃ আনিস মোল্লা মুন্সিগঞ্জ-২, মাওলানা মিজানুর রহমান মুন্সিগঞ্জ-৩, মোঃ মনির হোসেন খান নারায়ণগঞ্জ-৩, আবদুর রহমান খোকন নারায়ণগঞ্জ-৪, মাহবুব আলম লিটন মাগুরা-১, খন্দকার মোহাম্মদ মিলন মাগুরা-২, দাতো মোঃ এবাদত হোসেন গোপালগঞ্জ-৩, মাহবুবুর রহমান খালেদ সিলেট-১, দেওয়ান মতিউর রহমান সিলেট-৩, মোঃ নজরুল ইসলাম সুনামগঞ্জ-৩, শাহ মাসুম বিল্লাহ ফারুকী মৌলভীবাজার-৩, মোঃ খোরশেদ আলম কুমিল্লা-৫, আলমগীর হোসেন মোল্লা কুমিল্লা-৬, আবু বকর সিদ্দিক ব্রাহ্মণবাড়ীয়া-৬, মাওলানা শিহাব ইবনে হাবিবুল্লাহ ব্রাহ্মণবাড়ীয়া-৫, মোঃ মোসলেম উদ্দিন নেত্রকোনা-৫, মুফতি তরিকুল ইসলাম সাদি নেত্রকোনা-৪, মোঃ জহিরুল হক জহির নোয়াখালী-৫, মোঃ নুরুন্নবী খন্দকার ফেনী-৩, নাসিমা নাজনীন সরকার চাঁদপুর-২।

এছাড়াও, জহিরুল ইসলাম চাঁদপুর-৩, মোহাম্মদ মনির হোসেন লক্ষিপুর-২, ডাঃ কামাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম-২, মোঃ আলাউদ্দিন আলী চট্টগ্রাম-৫, মোঃ আফসার উদ্দিন চট্টগ্রাম-৮, আনোয়ার হোসেন মানিক চট্টগ্রাম-৯, মজিবুর রহমান মুজিব চট্টগ্রাম-১০, ডাঃ জনু মিয়া চট্টগ্রাম-১৩, মোহাম্মদ হোসাইন চট্টগ্রাম-১৬, মোহাম্মদ আবদুস শুক্কুর কক্সবাজার-২, আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ-১, মহিব্বুল্লাহ আল মাহাদী কিশোরগঞ্জ-২, শেখ মামুন মিয়া কিশোরগঞ্জ-৫, মেজবাউল ইসলাম সজিব রাজশাহী-২, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী-৫, অধ্যাপক টিপু সুলতান খুলনা-২, মনিরুল হক মনি বাগেরহাট-১, রিয়াদুল ইসলাম আফজাল বাগেরহাট-৩, ডাঃ আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল-১, আরিফ সরকার টাঙ্গাইল-৬, অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা যশোর-৪, এডভোকেট আমিনুল ইসলাম রাজু কুষ্টিয়া-৫, মোহাম্মাদ আলী মেহেরপুর-১, মোহাম্মদ ওয়াসিম নীলফামারী-৪, এডভোকেট সিরাজুল ইসলাম খান দিনাজপুর-৬, মোহাম্মদ শুভ আহমেদ লালমনিরহাট-১, মোঃ ফেরদাউস আলম পঞ্চগড়-১, মোঃ রাজু বেপারী পঞ্চগড়-২।

সংবাদ সম্মেলনে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, গাজীপুর জেলা সভাপতি এ কে এম শামিম আহমেদ, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, ডাঃ ইউসুফ উল্লাহ পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park