1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৯ নভেম্বর থেকে এসএসসির মূল সনদপত্র বিতরণ শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মূল সনদপত্র বিতরণ। সনদপত্র বিতরণ চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত তারিখে বোর্ডের সনদ শাখা থেকে মূল সনদ সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সনদ বিতরণ করা হবে। সনদ দেওয়া হবে বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলার সনদ শাখা থেকে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ নভেম্বর ঢাকা মহানগর, ১০ নভেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১২ নভেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১৩ নভেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী, ১৭ নভেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার সনদ বিতরণ করা হবে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিজে বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে তিনটি নমুনা সই সত্যায়িত করে একটি প্রাধিকারপত্র ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি সঙ্গে রাখতে হবে। যদি প্রধান শিক্ষক বা অধ্যক্ষের পরিবর্তে অন্য কেউ সনদ গ্রহণ করেন, তাহলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আবশ্যক।

এ ছাড়া আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র কোড ও স্কুল কোড উল্লেখ করতে হবে বলেও জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park