1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া বা ব্যাহত করার চেষ্টা চলছে। নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেল ‘তারেক রহমান; পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এতে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান কোন পারিবারিক প্রোডাক্ট না। তিনি এ মাটির সন্তান। বিএনপি থেকে ভুক্তভোগী আর কোন দল নেই। সকল কিছুর বিচার চায় বিএনপি। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, বিএনপিও সর্বাত্নক প্রস্তুতি নিচ্ছে। পিআর লাগবে বলে কেউ কেউ ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরস্পরিক শ্রদ্ধাবোধ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে এমন পররাষ্ট্রনীতি চায় বিএনপি, এটা তারেক রহমানের চিন্তা। যে সংস্কারের জন্য সবাই উঠে-পড়ে লেগেছে সেটা বেগম জিয়া ভিশন ২০৩০-এর মাধ্যমে প্রথমে দেন। পরে তারেক রহমান ২৭ দফা দেন রূপরেখা। শেখ হাসিনা পরবর্তী দেশ কেমন হবে তার ওপর ভিত্তি করে শরীকদের সাথে মিলেই ৩১ দফা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park