জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলা একাডেমিতে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না এবং এর বাস্তবায়ন আদেশ ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পড়েও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সত্যিকারের পরিবর্তন ছাড়া ঐকমত্য কমিশন, নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যদি সাধারণ জনগণের বদলে গণঅভ্যুত্থানের সুফল কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায় তাহলে আবারো গণঅভ্যুত্থানের প্রয়োজন পড়বে।
Leave a Reply