1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘পর্বতসমান হস্তিকে সরানো তরুণরা বাংলাদেশ বিনির্মাণ করবে’

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এদিকে, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, তার দল সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আশা তার। পর্বতসমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন জামায়াত আমীর।

অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে জাতীয় নির্বাচনেও চার কোটি তরুণ তাদেরকেই বেছে নেবে। চব্বিশের অভ্যুত্থানে ছাত্রসমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে, এখন সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে বলে আশা তার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে। গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park