1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বকে টিকিয়ে রাখতে এবং তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জীবন দেবেন, তবুও পিছু হটবো না।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশে ঢাকা-১৮ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টায় উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড থেকে আজমপুর মুগ্ধ মঞ্চের সামনে গিয়ে এটি শেষ।

এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না। এই আসন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকিবহাল রয়েছেন বলে জানান। রাজধানীর এই প্রবেশদ্বারে গুরুত্ব বুঝে ধানের শীষ আমাদেরই দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মিছিলের প্রারম্ভে দেওয়া এক বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে, আর কাকে মূল্যায়ন করলে এই ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের চাওয়াপাওয়ার প্রকৃত মূল্যায়ন হবে। তাই আপনাদের আস্বস্ত করে বলছি, শেষ হাসি আপনারাই হাসবেন।”

তিনি আরও বলেন, “গণভোটে আমাদের কোনও আপত্তি নাই। তবে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park