1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু ১৩ নভেম্বর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে এসব বিষয় চূড়ান্ত করতে হবে। এ মাসের মধ্যেই মতবিনিময় কার্যক্রম শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে একাধিক সংলাপ সম্পন্ন করেছে কমিশন। নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সংস্থাটি।

সচিব জানান, সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।

সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে ইসি সচিব বলেন, কবে, কাকে ডাকা হবে তা ধাপে ধাপে জানানো হবে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ‘দোসর’ দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় পার্টির প্রতীক ও দলীয় বিভক্তি নিয়েও ইসিতে আবেদন রয়েছে। এমন অবস্থায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি না এমন প্রশ্নে সচিব বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে ঠিক করা হবে কাদের ডাকা হবে।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দুই পক্ষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। হলে সবাই জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park