1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চবি ভর্তি পরীক্ষায় থাকছে না পোষ্য কোটা

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের পোষ্য কোটা থাকছে না। এছাড়াও এবারের পরীক্ষায় শিথিল করা হয়েছে ভর্তি আবেদনের যোগ্যতা। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় আবেদনের যোগ্যতা ও আসন কমানোর বিষয়ে সিদ্ধান্ত, তারিখ পরিবর্তনের পাশাপাশি পোষ্য কোটা বাতিলেরও সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জানুয়ারি বিজ্ঞান, জীববিজ্ঞান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। এছাড়া সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ৩ জানুয়ারি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ৯ জানুয়ারি আর কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ১০ জানুয়ারি। অন্যদিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ ভুক্ত ‘ডি–১ উপ–ইউনিটের’ পরীক্ষা হবে ৫ জানুয়ারি, ‘বি-১ উপ-ইউনিটের’ পরীক্ষা হবে ৭ জানুয়ারি এবং ‘বি-২ উপ-ইউনিটের’ পরীক্ষা হবে ৮ জানুয়ারি।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার জিপিএ গত বছরের তুলনায় সব ইউনিটে শূন্য দশমিক ৫ কমছে। ‘এ’ ইউনিটে এবার আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ ৭.৭৫ নির্ধারণ করা হয়েছে। এই ইউনিটে আবেদন করতে আলাদাভাবে মাধ্যমিকে ন্যূনতম ৪ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.২৫ থাকতে হবে। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭ থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ লাগবে ৭.৫০।

অন্যদিকে, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০। এখানে বিভাগ রয়েছে ছয়টি। সব গ্রুপের শিক্ষার্থীরাই ‘ডি’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এই ইউনিটে আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭ থাকতে হবে। এবার এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার কারণে এবারের পরীক্ষায় শিথিল করা হয়েছে ভর্তি আবেদনের যোগ্যতা। এবার ভর্তি পরীক্ষায় ৯ ধরনের কোটা রাখা হয়েছে। তবে, বাতিল করা হয়েছে পোষ্য কোটা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানেরা এই কোটা পেতেন এতো বছর ধরে। বহাল থাকা ৯টি কোটা হলো মুক্তিযোদ্ধাদের সন্তান, বিদেশি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অ-উপজাতি কোটা যা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি, শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপির খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় ও দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park