1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব: আমীর খসরু

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যতো সমস্যা পুঞ্জিভূত হয়েছে তা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সংসদে সমাধান করা সম্ভব। কোনো অনির্বাচিত সরকারের পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একমাত্র চাওয়া তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার। এর বাইরে ছোটখাটো অন্য কোনো বিষয় নিয়ে সময় নষ্ট করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। আমীর খসরু মাহমুদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া গেলে যতো সমস্যা এখন রয়েছে তার সমাধান হবে। আগামী ১৭ তারিখ মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীর। এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park