1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সংস্কার প্রত্যাখ্যান করা মানে ফ্যাসিবাদের দরজা খুলে দেওয়া: ডা. তাহের

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে উদ্দেশ্যে করে বলেছেন, সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের জন্য দরজা খুলে দেওয়া।

তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ।

তার মতে, বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয়। বর্তমান সময়ে দেশের মানুষের আস্থার শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি আশ্বস্ত করে বলেন, হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না। সকল দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষই নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন।

এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি করা আপনার অধিকার, তবে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট আমাকে দিবেন।

এর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জমায়েত হোন সমাবেশস্থলে। গেল দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়নটি এটি ছিল জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং দাঁড়িপাল্লা হাতে নানান স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ মাঠের সমাবেশস্থল।

গুনবতী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইউসুফ মেম্বারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park