1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছাত্রদলে পদ পেলেন কারানির্যাতিত জবি শিক্ষার্থী খাদিজা

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

আওয়ামী সরকারের আমলে কারানির্যাতিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা পদ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

রবিবার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। যুগ্ম আহ্বায়ক পদে মনোনয়নের বিষয়টি জানিয়ে খাদিজাতুল কুবরাকে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আপনার মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

খাদিজাতুল কুবরা বলেন, আমাকে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এই জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জবি শাখার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুধু জকসু নির্বাচনকেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রাখব। সেই প্রত্যয়ে আমি কাজ করে যাব।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park