1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিৎ ছিলো সেসব বিষয়ে কাজ করছে না সরকার: রিজভী

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের যেসব বিষয় গুরুত্ব দেওয়া উচিত ছিল সেসব বিষয় তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১৬ নভেম্বর) সকালে পটুয়াখালী সদর উপজেলা বড়বিঘাই ইউনিয়নে আব্দুল গনি জমাদ্দার এর পরিবারকে সহায়তা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন।

রুহুল কবির রিজভী বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। বর্তমান পরিস্থিতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

পটুয়াখালী বড়বিঘাই ইউনিয়ন বৃদ্ধ গনি মিয়ার পরিবার সাত দিন যাবত না খেয়ে আছে; এমন একটি সংবাদ তারেক রহমানের নজরে আসলে রবিবার ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park